সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে পেলে

খেলাধুলা ডেস্ক:

হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। খবর রয়টার্সের।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

৮০ বছর বয়সী তিনবারের এই বিশ্বকাপ জয়ী তারকাকে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে। তবে হাসপাতাল থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’

পেলে লম্বা সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো হাঁটতে পারেন না। তাছাড়া করোনার কারণে তিনি জনসম্মুখে আসেন না বললেই চলে। তার সান্তোসের বাড়ির আঙ্গিনায় গুটিকয়েকবার দেখা গেছে তাকে।

পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৭৭টি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION