সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ৩০ সেপ্টেম্বর

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ১২নং ওয়ার্ডের ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় লাইট হাউসের রংধনু রিসোর্টের সম্মুখে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বেড়েছে কর্মচাঞ্চল্যতা।

পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহেদ আলী শাহেদ জানান, ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করতে ৫টি উপ—কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো— অর্থ উপ—কমিটি, প্রচার ও প্রকাশনা উপ—কমিটি, আপ্যায়ন ও সাংস্কৃতিক উপ—কমিটি, অভ্যর্থনা উপ—কমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপ—কমিটি। এসব উপ—কমিটির সম্বনয়ক ও সদস্যরা ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, বহুল প্রতিক্ষিত ত্রি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আশেক উল্লাহ রফিক এমপি, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মদ শামীম ও উপ—প্রচার সম্পাদক এম.এ. মঞ্জুর।

উদ্বোধকের বক্তব্য রাখবেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দানুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সেলিম নেওয়াজ ও মোর্শেদুল হক চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখবেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহেদ আলী শাহেদ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION