বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে হত্যা মামলার ২ আসামির ফাঁসি

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় আব্দুল নবীকে হত্যার দায়ে বাদশা মিয়া (৫২) ও মহি উদ্দীন (৪১) নামে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলার অপর ছয় আসামির মধ্যে দু’জনকে যাবজ্জীবন ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চন্দন দাস একথা জানান।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- আব্দুল বারেক (৬১) ও হুমায়ুন কবির (৩৮)। এছাড়া সাইদুল হক, খায়রুল আলম, জেসমিন আক্তার ও লিপি আক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ মে সন্ধ্যায় পতেঙ্গা থানার কাঠগড় বাজারের পাশে সীমানা প্রাচীর নির্মাণের জেরে আব্দুল নবীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই জাহিদুল আলম বাদী হয়ে একই বছরের ১৮ মে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০০৬ সালের ১৯ মার্চ মামলার অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION