সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ওমান যাওয়ার আগে করোনা টেস্ট

বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস

খেলাধুলা ডেস্ক:

আগেই জানা, টাইগারদের সত্যিকার প্রস্তুতি শুরু হবে ওমানে। কারণ হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও এবং ট্রেনার সবাই এখনো ছুটিতে নিজ নিজ দেশে। তারা দলের সাথে যোগ তেবেন ওমানে এসে। সেখানেই ৫ অক্টোবর শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন।

এরআগে অবশ্য গত প্রায় ৮/১০ দিন রিয়াদ, লিটন, সৌম্য, মুশফিক, সোহান, আফিফ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেয়িামে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অনুশীলন করেছেন।এদিকে দেখতে দেখতে বয়ে গেল সময়। ঘনিয়ে এলো টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার সময়। সব কিছু ঠিক থাকলে, আগামীকাল ৩ অক্টোবর রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাট যাবে জাতীয় দলের বহর।

এর আগে করোনা প্রটোকল মেনেই আজ চলছে কোভিড টেস্ট। শনিবার সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল কলেকশন।

বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়েই চলছে কোভিড টেস্টের কার্যক্রম। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার সকালে  জানিয়েছেন, বেশিরভাগ ক্রিকেটারের কোভিড টেস্ট তাদের বাসাতেই সম্পন্ন হচ্ছে।

আর হাতে গোনা কয়েকজনের টেস্ট বিসিবি অফিসেই হবে এবং সবার টেস্টই আজ দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাবে। দেবাশীষ চৌধুরী যোগ করেন, শনিবার রাতেই টেস্টের রিপোর্ট তাদের হাতে চলে আসবে।এদিকে বিসিবি নির্বাচন এবং দীর্ঘ পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে- সে জন্য বিসিবির কোন পরিচালক যাচ্ছেন না দলের সাথে।

ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান লজিস্টিক ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাবেন। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও শুরু থেকেই দলের সঙ্গী হবেন। এর বাইরে দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, তিনিও টি টোয়েন্টি বিশ্বকাপ বহরে চিকিৎসক হিসেবে থাকছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION