সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নেইমারের সঙ্গে কোনো বিরোধ নেই: এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক:

ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির আগমনের পর থেকে এমবাপ্পেকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কখনো দলবদল নিয়ে আবার কখনো মেসির সঙ্গে বিরোধ নিয়ে অথবা নেইমারের সঙ্গে বিরোধ নিয়ে।

তবে সর্বশেষ বল পাস না দেওয়ায় পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে এমবাপ্পের বিরোধ চাউর হয় সংবাদমাধ্যমগুলোতে।
লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে নেইমার নাকি এমবাপ্পেকে বল পাস দেয়নি এমন খবরে সেদিন সরগরম ছিলো সামাজিক যোগাযোগমাধ্যম। বেঞ্চে গিয়ে অবশ্য নেইমারের বিরুদ্ধে রাগ দেখানোর অঙ্গভঙ্গি প্রকাশ করেন ফরাসি এ তরুণ ফরোয়ার্ড। যা ধরা পড়ে ক্যামেরায়। অবশ্য পরবর্তীতে তাদের বিরোধের বিষয়টি উড়িয়ে দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো নিজেই।

এবার এমবাপ্পেও নেইমারের সঙ্গে বিরোধ নিয়ে মুখ খুললেন। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ ও আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এ তারকা জানান, নেইমারের বিরুদ্ধে তার কোনো বিরোধ নেই বরং ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে সম্মান করেন তিনি।

এমবাপ্পে বলেন, ‘হ্যাঁ আমি এটাই বলেছি (নেইমারের বিরুদ্ধে)। এসব ব্যাপার ফুটবলে সব সময় ঘটে থাকে। এটা এমন কিছু নয় যা নিয়ে কেউ পড়ে থাকে। তবে এটা অনেক বড় ঘটনা হয়ে যাচ্ছে দেখেই আমি তৎক্ষণাৎ তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। আমরা আগেও এ রকম অনেক কথা বলেছি এবং ভবিষ্যতেও বলব। কারণ আমরা জিততে চাই, কিন্তু তিক্ততা থাকা উচিত নয়। আমাদের মধ্যে অসন্তোষ নেই কারণ, খেলোয়াড় ও মানুষ হিসেবে তিনি যেমন সেভাবেই আমি তাকে সম্মান করি। ’

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে শুধু নেইমার নন বরং মেসির সঙ্গেও তার ভালো সম্পর্ক বলে দাবি করেন। তাছাড়া ভবিষ্যতে দলের হয়ে ভালো কিছু করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION