সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এক কোটি ৮২ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে

করোনার টিকা,ছবি প্রথম আলো।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৩৫১ ডোজ টিকা । এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৬০৮ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৯৯২ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৭০১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৯০৬ জনকে।এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION