শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারা

এম.এ আজিজ রাসেল:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজার জেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বোর্ড ২১ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউপি নির্বাচনে যারা নৌকার প্রতীক পেলেন তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মোঃ শাহজাহান ছিদ্দিকী ও পিএমখালীতে সিরাজুল মোস্তফা।

রামু উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুলে নুরুল হক, গর্জনিয়ায় মুজিবুর রহমান, ঈদগড়ে নুরুল আলম, জোয়ারিয়ানালায় কামাল সামশুদ্দীন আহমদ, কচ্ছপিয়ায় নুরুল আমিন, খুনিয়া পালংয়ে আবদুল মাবুদ, কাউয়ারখোপে ওসমান সরওয়ার মামুন, রশিদ নগরে মোঃ মোয়াজ্জম মোর্শেদ, রাজারকুলে সরওয়ার কামাল ও দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা বেগম রীনা।

উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে হলদিয়াপালংয়ে মোঃ শাহ আলম, জালিয়াপালংয়ে এস,এম ছৈয়দ আলম, রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্না পালংয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION