সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালদোর একের পর এক হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্ক:

৩৬ বছর বয়স যে শুধুই সংখ্যা। তা আবারও প্রমাণ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দেখা পেলেন হ্যাটট্রিকের। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর দুর্দান্ত নৈপুণ্যে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। অন্য ম্যাচে ইংল্যান্ড ও হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

‘এ’ গ্রুপে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লুক্সেমবার্গ সমান ম্যাচে চতুর্থ হারে আগের ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল।

নিজেদের মাঠে প্রথম ১৭ মিনিটেই লুক্সেমবার্গকে কোণঠাসা করে ফেলে পর্তুগাল। এই সময়ে তিনটি গোল এসেছে। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে বার্নাডো সিলভাকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল। রোনালদো জোরালো শটে গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

১৩ মিনিটে রোনালদো আবারও পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। বলের দিকে ঝাঁপিয়ে পড়েও গোলকিপার মরিস শেষ রক্ষা করতে পারেননি। ১৭ মিনিটে বার্নাডো সিলভার এসিস্টে ব্রুনো ফেরনান্দেজ নিচু শটে দলের হয়ে তৃতীয় লক্ষ্যভেদ করেন।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর পর্তুগালের গোল ক্ষুধা কমেনি। ৫৯ মিনিটে পালহিনহা চতুর্থ গোল করে লুক্সেমবার্গকে ম্যাচ থেকে ছিটকেই দেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৭ মিনিটে রুবেন নাভাসের ক্রসে এই তারকা লক্ষ্যভেদ করে সমর্থকদের আনন্দে ভাসান।

অন্যদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে শুরুতে পিছিয়ে দেয় হাঙ্গেরি। প্রথমে গোল করে এগিয়ে থাকলেও তা ধরে রাখতে পারেনি। একপর্যায়ে ম্যাচে সমতা এনেছে সাউথগেটের দল। গ্রুপ আইতে ইংল্যান্ড ৮ ম্যাচে দ্বিতীয় ড্রতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। হাঙ্গেরি সমান ম্যাচে দ্বিতীয় ড্রতে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

প্রতিপক্ষের মাঠে ২৩ মিনিটে হাঙ্গেরি পেনাল্টি থেকে এগিয়ে যায়। ইংল্যান্ডের লুক শ ফাউল করেন নেগোকে। গোলকিপারের বিপরীত দিক থেকে সাল্লাই লক্ষ্যভেদ করেন। ৩৬ মিনিটে ফোডেনের ফ্রি-কিক থেকে জন স্টোনস ৬ গজ দূরত্ব থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করে ইংল্যান্ডকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময়টকু ইংল্যান্ড চাপিয়ে খেললেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। কেইন-স্টার্লিংরা ফিনিসিং দিতে ব্যর্থ। যার খেসারত দিতে হয়েছে পয়েন্ট হারিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION