শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘ফেসবুকে যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে’

ভয়েস নিউজ ডেস্ক:

কুমিল্লার ঘটনা নিয়ে ফেসবুকে যারা গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ফেসবুকে দেখলাম পুলিশের আইজির ভুয়া আইডি থেকে ‘পুজা বন্ধের নির্দেশনা’ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এই ধরনের কোনো নির্দেশনা দেইনি। যারা এই ধরনের অপচেষ্টা করছেন বা করে যাচ্ছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা এই ধরনের অপচেষ্টা করতে লিপ্ত হতে দেব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব না ছড়ায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION