সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কন্যা সন্তানের মা হলেন সখ

বিনোদন ডেস্ক:

প্রথমবার মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে।নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।

বুধবার (১৩ অক্টোবর) রাতে জন জানান, গত ২৩ সেপ্টেম্বর আমাদেন সংসারে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা-মেয়ে দু`জনই সুস্থ রয়েছে। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে গেল সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে। যেখানে মাতৃত্বকালীন সময়ে শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে এ অভিনেত্রীর। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠে ছিল সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সঙ্গে গত ২০২০ সালের ১২ মে শখের বিয়ে হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION