সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক:

২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। স্বাগতিক হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী বছর শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি এশিয়া কাপের আসর। তবে পাকিস্তানে এই আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয় এসিসি। এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে সুখবর পাকিস্তানের জন্য। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় ঘরের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন শঙ্কার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য।

তবে এবার কোনো নিরপেক্ষ ভেন্যুতে হয়, ঘরের মাটিতেই এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতি ক্রমে। বিসিসিআই ও পিসিবির সূত্রে এমনটাই জানা গেছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে অক্টোবর-নভেম্বরে। তাই ৫০ ওভারের এশিয়া কাপ ওই বছরের প্রথমদিকে হতে পারে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে অক্টোবর-নভেম্বরে। সে বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে চায় এসিসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION