বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালীতে স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় মূল হোতাদের বিচারের আওতায় আনার দাবী

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলার কালারমারছড়া নয়পাড়া গ্রামে গত ২৭ রমজান ভোরে চুরির অপবাদে মোঃ হোসেনের পুত্র ওসমান গনী নামের এক ছাত্রকে মধ্যযুগীয় বর্বরতায় নির্যাতন করা হয়। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে চারিদিকে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠে। ঘটনাটি ঘটে, একই এলাকার মাষ্টার ছালেহ আহম্মদের বাড়িতে।

সূত্রে প্রকাশ, ওই ঘটনার প্রেক্ষিতে সংঘটিত ঘটনা তদন্তের জন্য কালামারছড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার আবু তাহের,মাষ্টার ছালেহ আহম্মদ,স্থানীয় ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শরীফ,কে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত:

অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হওয়ায় কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ঘটনার দুঃখ প্রকাশ করে চৌকিদার আবু তাহেরকে গ্রাম পুলিশ থেকে অব্যহতি দেওয়ায় জন্য পরিষদ সিদ্ধান্ত নেন।  রেজুলশেনে  লিখেন, “৬নং ওয়ার্ডের স্কুল ছাত্র ওসমান গনী কে, চৌকিদার আবু তাহের কতৃক নির্মম ভাবে প্রহার করায়, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আজ কালারমারছড়া ইউনিয়ন পরিষদের এক জরুরী সভায় ,এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত চৌকিদার আবু তাহের কে গ্রাম পুলিশ থেকে অব্যহতি দেওয়ার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য U.N.O.মহোদয় বরাবর প্রেরন করা হবে।”

সূত্র জানান, এরিপোর্ট লিখা (রাত দশটা পঞ্চাশ) পর্যন্ত ঘটনায় জড়িত চৌকিদার আবু তাহের,মাষ্টার ছালেহ আহম্মদ,স্থানীয় ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শরীফকে মহেশখালী থানায় জিজ্ঞাসবাদ চলছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণ করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল  ইসলাম বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, চৌকিদারের বিষয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সিদ্ধান্তের লিখিত কাগজপত্র এখনো পাননি। হাতে পেলে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কক্সবাজার ভয়েসকে বলেন।

ওসমান গনী নামের ছাত্রকে নির্যাতনের ঘটনায় আসল ব্যক্তি এবং ঘটনার ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার জন্য জোর দাবী জানান এলাকাবাসী।

ভয়েস/জেইউ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION