EDITOR
- ২১ অক্টোবর, ২০২১ /

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালীর ব্যস্ততম বড়মহেশখালী ইউনিয়নকে ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি।
তিনি ১৯৮২ সাল হতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে নিরলস ভাবে রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। এছাড়াও ২০১৩ সাল হতে বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৩ সাল হতে অদ্যবধি মহেশখালী উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়মহেশখালী এমদাদিয়া কাসেম উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বড়মহেশখালী নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সৎ, নির্লোভ ও নিরহংকার সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিত আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি। তার আন্তরিকতায় খুব অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছে বড়মহেশখালী এমদাদিয়া কাসেম উলুম মাদ্রাসার তিন তলা বিশিষ্ট ভবন। এছাড়াও ১৯৯৩ সাল হতে বড়মহেশখালী নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আসে। তিনি মাদক, জোয়া সহ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার রয়েছেন। তিনি আগামী বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। দল থেকে মনোনয়ন দিলে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে দৃঢ ভাবে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বড়মহেশখালী ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন। এছাড়াও তিনি বলেন, দলের সাথে কোন দিন বেঈমানী করিনি, মোনাফেকি করিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে করবো না। আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি আরো বলেন, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৭১ সালে হানাদার বাহিনী কর্তৃক আমার চাচা তৎকালীন সময়ে কারাবন্দী আমির মাষ্টার সহ আমার পরিবারের উপর হামলা চালায়। আমরা হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত পরিবার। তিনি আরো বলেন, আমি দলের মনোনয়ন চাইবো। আমার বিশ্বাস দলের হাইকমান্ড সব কিছু বিচার বিশ্লেষণ করে আগামী বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিবেন ইনশাল্লাহ।
ভয়েস/আআ