বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

দর্শকশূন্য স্টেডিয়াম অদ্ভুত হলে প্রস্তুত মেসি

খেলাধুলা ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস হতে চললো মাঠে নামতে পারছেন না লিওনেল মেসিরা। বার্সেলোনার অধিনায়কের অবশ্য খেলার জন্য আর তর সইছে না। যদিও দর্শকশূন্য স্টেডিয়াম তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। তবে ফিরতে পুরোপুরি প্রস্তুত তিনি।

আগামী জুনের ৮ তারিখ থেকে স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারে অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে লিগ কর্তৃপক্ষের ১২ জুন থেকে শুরুর পরিকল্পনা রয়েছে।

মাইন্ডফুলনেস ম্যাটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এ বছরে আমরা কি হারাচ্ছি তা নিয়ে আর চিন্তা না করাই ভালো। তার চেয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। ফাঁকা মাঠে খেলাটা সকলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার নিজেরই তো সেটা ভেবে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এই সময়ে মানসিক ভাবে নিজেকে তৈরি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতাই হতে চলেছে। মনে হচ্ছে যেন শূন্য থেকে শুরু করব।’

কোভিড-১৯ এর সংক্রমণ যে পুরো বিশ্বকে এভাবে নাড়িয়ে দেবে তা ভাবতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘কেউই তা অনুমান করতে পারেননি। এমন একটি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে যে, বেঁচে থাকা এবং কাজ করাই কঠিন হয়ে পড়ছে। আমরা সকলেই নিজেদেরই এই প্রশ্ন করছি, কবে আমরা নিজেদের চেনা পরিবেশে ফিরে যাব। আমি মনে করি যে কোনো ক্রীড়াবিদের কাছেই মনঃসংযোগ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

‘আমি তো বাড়িতে প্রতিদিন অনুশীলন করছি। তবে দলের সঙ্গে অনুশীলন এবং একক ভাবে অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নতুন ভাবে মাঠে নামার আগে নিজেদের সম্পূর্ণ ভাবে তৈরি করে নিতে হবে।’-যোগ করেন তিনি।

এদিকে কোপা আমেরিকা পেছানো যে হতাশার ছিল তা জানিয়ে মেসি বলেন, ‘কোপা আমেরিকা পিছিয়ে যাওয়া হতাশাজনক, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এ ছাড়া অন্য কোনো পথও খোলা ছিল না। আমি ব্যক্তিগত ভাবে এই প্রতিযোগিতায় খেলার ব্যাপারে আগ্রহী ছিলাম।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION