সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্বকাপ দলে রুবেল, বাদ পড়লেন সাইফউদ্দিন

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার রুবেল হোসেন।আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি রুবেলকে বিশ্বকাপের মূল দলে সংযুক্ত করার বিষয়টি অনুমোদন দেয়। রুবেল বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগতে রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যান সাইফউদ্দিন।

বিশ্বকাপ দলের সঙ্গে রুবেল ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাউন্ড ওয়ানের খেলা শুরুর আগে বিপ্লবকে দেশে পাঠিয়ে রুবেলকে রেখে দিয়েছিল বিসিবি।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে রাউন্ড ওয়ানে গ্রুপ পর্বের তিনটি ও সুপার টুয়েলভের প্রথমটিসহ চারটি ম্যাচেই সাইফউদ্দিন খেলেছেন। ব্যাট হাতে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫, ওমানের বিপক্ষে ০ ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৯ রানে অপরাজিত ছিলেন। আর সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নামতে পারেননি।

এ ছাড়া বল হাতে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২১ রানে ২ উইকেট নিয়েছেন পাপুয়া নিউ গিনির বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে ১টি করে উইকেট নিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION