রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়ের প্রতিবাদ

আমার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ ও সকলকে আইনের প্রতি আস্থাশীল থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি
‘মোনাফ শিকদারকে গুলি করেছে ইশতিয়াক’- কক্সবাজার পৌরসভার মেয়রের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়।
শহীদ দৌলত ময়দানে (৩ নভেম্বর) জাতীয় জেল হত্যা দিবসের একটি আলোচনা সভায় কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান তাঁর বক্তব্যে আমার নাম উল্লেখ করে যে অসত্য তথ্য প্রদান করেছেন, তাতে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি। এবং উনার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি৷
মাননীয় মেয়র তাঁর বক্তব্যে বলেছেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ শিকদারকে আমি গুলি করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রমাণ ছাড়া কাল্পনিক এ অভিযোগ কোনভাবে আশা করা যায় না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাকে হেয় প্রতিপন্ন করে যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন। প্রকাশ্যে জনসম্মুখে এ রকম মিথ্যাচারে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। একজন জনপ্রতিনিধির এ রকম বক্তব্য মোনাফ সিকদারকে হত্যাচেষ্টা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে, এবং এতে বিচারকার্যের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এমন কোন বক্তব্য যাতে কেউ না দেয় যাতে ভিকটিমের ন্যায়বিচার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, মোনাফ শিকদার জেলা ছাত্রলীগের যে কমিটির সহ-সভাপতি ছিলেন, আমি সেই কমিটির সভাপতি ছিলাম। একসাথে দীর্ঘদিন আমরা ছাত্ররাজনীতি করেছি এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আমার বিরুদ্ধে ভিকটিমের কোন অভিযোগ নাই। বরংচ ভিকটিম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন। তা যে কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত তা সবার বুঝার কথা।
আমার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে আইনের প্রতি আস্থাশীল থাকার বিনীত অনুরোধ করছি। একই সাথে আমি আশা করি, ভবিষ্যতে যেন কেউ এমন কোন বক্তব্য না দেয়। যে বক্তব্যে ভিকটিম ন্যায়বিচার পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ সকালের মঙ্গল করুক।
প্রতিবাদকারী-
ইশতিয়াক আহমদ জয়
সদস্য-বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION