সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

সৌদি কারাগারে বন্দি বাংলাদেশীদের মুক্তির অনুরোধ

ভয়েস নিউজ ডেস্ক:

অনেক বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন জেলখানায় রয়েছেন এবং তাদের মুক্তির বিষয়ে চেষ্টা করছে দূতাবাস। সেটির অংশ হিসাবে দেশটির হাইল অঞ্চলের জেলাখানায় থাকা বাংলাদেশিদের মুক্তির জন্য হাইলের গভর্নর প্রিন্স আবদুল আজিজ বিন সাদকে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (৩ নভেম্বর) গভর্নরের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন রাষ্ট্রদূত। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটোয়ারী হাইলের জেলখানায় বিভিন্ন কারণে বন্দি বাংলাদেশি অভিবাসীদের মুক্তির ব্যাপারে গভর্নরের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত করোনা আক্রান্ত অভিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও করোনাভাইরাসের টিকা দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে রাষ্ট্রদূত পাটোয়ারী হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবির সঙ্গে বৈঠক করেন।এ সময় হাইলের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত নারী গৃহকর্মীসহ বাংলাদেশি অভিবাসীদের যেকোনও জরুরি সমস্যা সমাধানে পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন।হাইলের পুলিশ প্রধান এ সময় বাংলাদেশিদের ভাই সম্বোধন করে যেকোনও প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বুধবার হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।তিনি প্রবাসীদের সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION