শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিরো আলম

ভয়েস নিউজ ডেস্ক:

মুন্সিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন হিরো আলম। দ্বিতীয় ধাপের নির্বাচনে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহিন ইসলামের তালা মার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচরণায় অংশ নেন হিরো আলম।

এর আগে ওই ইউনিয়নের মানুষ ইউটিউব, ফেসবুক ও টিভি পর্দায় তাকে দেখে থাকলেও এবার নির্বাচনী প্রচারণার মাঠে দেখল হিরো আলমকে। শুক্রবার (০৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, বাড়ি, রাস্তাঘাটে ঘুরে ভোটাদের কাছে সদস্য প্রার্থী শাহিন ইসলামের পক্ষে তালা মার্কায় ভোট চান তিনি।

এ সময় হিরো আলম গলায় তালা মার্কার বেজ ঝুলিয়ে ও হাতে লিফলেট নিয়ে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। হিরো আলমকে দেখতে ও তার সঙ্গে ছবি তুলতে রাস্তার দুইপাশে ভিড় জমায় উৎসুক জনতা।

হিরো আলম বলেন, এখন পর্যন্ত এ অঞ্চলে নির্বাচনী প্রচোরণায় ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। ভোটের দিন পর্যন্ত যাতে সুষ্ঠু থাকে এই প্রত্যাশা সবার কাছে করব। আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। আরও উন্নত হবে। সরকার দিন দিন আরও ভালো কাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION