শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ

ভয়েস প্রতিবেদক:
খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন হিন্দু সমাজের সর্বস্তরের মানুষ। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শাহজাহান ছিদ্দিকীকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্যে দিয়ে এই ইউনিয়নের উন্নয়নের পক্ষে রায় দেয়ার জন্য প্রস্তুত হিন্দু সমাজ। শনিবার (৬ নভেম্বর) দক্ষিণ খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লার হিন্দু প্রতিনিধিরা এই ঐক্যবদ্ধতার কথা জানান। খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ১১ তারিখে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লায় সকলকে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে হবে। উক্ত সভায় নৌকার প্রার্থী শাহজাহান ছিদ্দিকী বলেন, উন্নয়নের মার্কা নৌকা। জনতার একাগ্রতা-উচ্ছাস এরিই প্রমান বহন করে। খুরুশকুলের জনতার বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এলাকার উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য। মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন, প্রবীণ মুরব্বী দুলাল কান্তি চক্রবর্তী, সুনিল কান্তি দে মহাজন, সনজিত চক্রবর্তী, অমল কান্তি দে, হাফেজ শাহ আলম, ধ্রুব সেন, স্বপন আচার্য্য, মেম্বার প্রার্থী রনজিত কান্তি দে, পরিতোষ দত্ত, সবুজ দত্ত শ্যামল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION