শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রতিদিন দরিদ্র হচ্ছে মানুষ সরকারের ‘লুটপাট নীতি’র কারণে: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারের ‘লুটপাট নীতি’র কারণে প্রতিদিন দেশে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকারের চরিত্র হচ্ছে লুট করা। সরকার একদিকে অর্থনীতিকে লুট করছে। অন্যদিকে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। আপনারা দেখেছেন, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।

তিনি বলেন, করোনা শুরুর আগে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দুই কোটি ছিল। এখন দরিদ্র হয়েছে তিন কোটি ৪৮ লাখ মানুষ। প্রতিদিন দরিদ্র মানুষ বাড়ছে। সুতরাং সাধারণ মানুষ দিনের পর দিন গরিব থেকে গরিব হচ্ছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি সরকারের সাজানো মন্তব্য উল্লেখ করে সবাইকে জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, প্রতিবাদ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে ততদিন জনগণের কষ্ট বাড়বে, তাদের ভোগান্তি বাড়বে। তারা আরও অসহায় হবে, গরিব থেকে আরও গরিব হবে।

‘সেজন্য আজকে এই সরকারকে সরাতে জনগণকে মাঠে নামাতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরে যাওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি এবং গণবিস্ফোরণের মধ্যদিয়ে তাদের সরিয়ে আমরা দেশে সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিনের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, অঙ্গসংগঠনের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ফজলুল রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION