সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রানার বদলে নানি

বিনোদন ডেস্ক:

অনেক সময় নির্দিষ্ট কোনো অভিনেতাকে মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করে থাকেন পরিচালক। কিন্তু সবসময় সেই অভিনেতা ওই চরিত্রে অভিনয় করতে পারেন না। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে।

এবার একই ঘটনা ঘটেছে ‘শ্যাম সিং রায়’ সিনেমার ক্ষেত্রে। পরিচালক রাহুল সংকৃত্যায়ন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্য ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতিকে মাথায় রেখেই চিত্রনাট্য রচনা করেন। কিন্তু সর্বশেষ সিনেমাটিতে অভিনয় করছেন নানি।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, গল্প শোনার পর রানা দাগ্গুবতি সিনেমাটিতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পরামর্শ দিয়ে পরিচালককে রানা বলেন, ‘এই চরিত্রের জন্য নানি উপযুক্ত।’ রানার পরামর্শে নানির সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা রাহুল। আর নানি দ্বিতীয়বার না ভেবে কাজটি করতে রাজি হয়ে যান।

সিনেমাটিতে কাজ করার কারণ ব্যাখ্যা করে নানি সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ সিনেমার গল্পের একটা অংশ আমার জীবনের সঙ্গে মিল রয়েছে। ১৫ বছর আগে যে ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল। এ কারণে চিত্রনাট্য পড়েই কাজটি করতে রাজি হয়ে যাই।’

‘শ্যাম সিং রায়’ সিনেমায় নানির চরিত্রটি শক্তিশালী। তা জানিয়ে এই অভিনেতা বলেন—‘চিত্রনাট্যের অনেক সংলাপ পড়ার পর তার প্রভাব নিজের উপরে পড়ে। কিন্তু এই সিনেমায় আমার চরিত্রের সংলাপ কম। তারপরও একই প্রভাব পড়েছে। প্রাকৃতিকভাবে এই প্রভাব আসে, এটিই হলো চরিত্রের শক্তি।’

সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী, কৃতি শেঠি ও ম্যাডোনা সেবাস্টিন। সিনেমাটির বড় অংশের শুটিং হবে কলকাতায়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা। নীহারিকা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION