শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হলেন জামাল উদ্দিন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার ৩ নং পিএমখালী ইউনিয়ন পরিষদ’র নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ছালামত উল্লাহকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন মোট ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছালামত উল্লাহ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট।

মেম্বার নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় জামাল উদ্দিন জানান, অনেকদিন পর্যন্ত সে ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। পরিষদের কাজ সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার ওয়ার্ড মডেল ওয়ার্ডে পরিণত করার কাজ করবেন তার নির্বাচনী এলাকা। কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা, পরামর্শ ও দোয়া চাইছেন মেম্বার জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার
শিমুল শর্মা।

এ ছাড়াও, একই সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার এবং ৯টি সাধারণ ওয়ার্ডে যারা মেম্বার নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ বিএ (আনারস)। মহিলা মেম্বার ১,২,৩ নং ওয়ার্ডে আঞ্জুমান আরা (তালগাছ), ৪,৫,৬ নং ওয়ার্ডে লুৎফা তাহেরা (তালগাছ), ৭,৮, ৯ নং ওয়ার্ডে লায়লা বেগম (মাইক)।

সাধারণ ওয়ার্ড মেম্বার- ১নং ওয়ার্ড অহিদুল আলম (তালা), ২নং ওয়ার্ড রমজান আলী (টিবওয়েল), ৩নং ওয়ার্ড মিজানুর রহমান সিকদার (আপেল), ৪ নং ওয়ার্ড মোঃ আলম (তালা), ৫ নং ওয়ার্ড সাইফুল ইসলাম সোহাগ (তালা), ৭ নং ওয়ার্ড নুরুল আবছার,
৮ নং রমজান আলী সিকদার (টিউবয়েল), ৯ নং ওয়ার্ড আরিফ উল্লাহ আরিফ।।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION