সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আর্জেন্টিনাকে জিতালো দি মারিয়ার

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে প্রায় কাছেই পৌঁছে গেছে আর্জেন্টিনা। শনিবার উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে।মন্টেভিডিওতে গুরুত্বপূর্ণ এই ম্যাচটায় আর্জেন্টিনা মাঠে নেমেছিল অপরাজিত থেকে। এই জয়ের পর সব মিলে তারা অপরাজেয় থাকলো ২৬ ম্যাচ!
শুরুতে চোটগ্রস্ত মেসির খেলা নিয়ে একপ্রকার আলোচনা ছিল। কিন্তু আর্জেন্টাইন প্রাণভোমরা মাঠে নামেন শেষ দিকে। তাও শুধু শেষ ১৫ মিনিটের লক্ষ্য নিয়ে। কিন্তু নেমে ব্যবধানে কোন পার্থক্য গড়তে পারেননি।
তবে আলবিসেস্তেদের একমাত্র গোলটি উঠে আসে সপ্তম মিনিটে। তাও আবার দি মারিয়ার অসাধারণ এক গোলে এগিয়ে। পেনাল্টি এরিয়ায় বল পেয়ে সেই গোল বানিয়ে দিতে বড় ভূমিকা ছিল পাউলো দিবালার। ডানপ্রান্ত থেকে তার বাড়িয়ে দেওয়া বলে আনহেল দি মারিয়ার ম্যাজিকই যথেষ্ট ছিল। জায়গায় দাঁড়িয়ে থেকে নেওয়া তার কোনাকুনি বাঁকানো শট কোনওভাবেই রুখতে পারেননি উরুগুয়ে গোলকিপার।
উরুগুয়ে এই অর্ধে চেষ্টা করেও ব্যবধানে কোন হেরফের করতে পারেনি। ৩২ মিনিটে তেমনই সুযোগ হাতছাড়া করেন লুই সুয়ারেস। লক্ষ্যে রাখতে পারেননি বল।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা বেশ জমেও উঠেছিল। বিশেষ করে উরুগুয়ে; বাছাইয়ে যাদের ৫টি গোল এসেছে শেষ দিকের চেষ্টায়। সেখানে অসাধারণ দুটি সুযোগ পেলেও ভাগ্যদেবী তাদের সহায় ছিল না। ৮৪ মিনিটে সতীর্থের ক্রস হেড করে বারের ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন অগাস্টিন আলভারেস। ৮৬ মিনিটে আরেকটুর জন্য গোল পেতে যাচ্ছিল তারা। একই খেলোয়াড়ের সুযোগ সন্ধানী শট মার্তিনেজের হাত ফসকে বের হয়ে যাচ্ছিল। দ্বিতীয় চেষ্টায় বল ধরতে সক্ষম হয়েছেন আর্জেন্টাইন গোলকিপার।
এর আগে ৭৪ মিনিটে উরুগুয়ের ফ্রি কিকের পর প্রতিআক্রমণে উঠে গোলের চেষ্টায় ছিল আর্জেন্টিনা। কিন্তু কোরেয়া বল নিয়ে পেনাল্টি এরিয়ার কাছে গেলেও তাকে রুখে দিয়েছেন বেন্টানকুর। মেসি শেষ পর্যন্ত ৭৬ মিনিটে লো সেলসোর বদলে মাঠে নেমেছিলেন। কিন্তু ঝলক দেখাতে পারেননি। যোগ করা সময়ে ৯৩ মিনিটে বামপ্রান্ত দিয়ে আকুনার বাড়ানো শটে সুযোগ এলেও মেসি শট নিয়েছেন লক্ষ্যের ওপর দিয়ে।
লাতিন বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটা ব্রাজিল আছে শীর্ষে। ১৬ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে ছয়ে।  এখান থেকে শীর্ষ চার দল নিশ্চিত করবে মূল পর্ব।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION