সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের সেরা

খেলাধুলা ডেস্ক:

ক্যারিয়ারে কত উত্থান-পতনের মধ্য দিয়েই না গেছেন ডেভিড ওয়ার্নার! ব্যাট হাতে সময়ের সেরাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠা করলেও এক সময় নির্বাসিত হয়েছেন। ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নাম জড়িয়ে তো ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়েছিল তার।

আবার তার মতো প্রতিষ্ঠিত এক ক্রিকেটার আইপিএলের মঞ্চে উপেক্ষিত থেকেছেন। সেই ওয়ার্নারই কিছু দিনের ব্যবধানেই কিনা বিশ্বকাপে নিজের নাম খোদাই করে দিয়ে গেলেন।

দুবাইয়ে রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমবার দেশকে টি-টোয়েন্টি ট্রফি উপহার দিতে ওয়ার্নারের রয়েছে বড় ভূমিকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও এই বাঁহাতি।

বয়স ৩৫। এই বিশ্বকাপের ঠিক কিছু দিন আগে আরব আমিরাতে হওয়া আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব হারিয়েছিলেন, বাদ গিয়েছিলেন দল থেকেও।

সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তার প্রথম একাদশ থেকেই বাদ পড়েছিলেন ওয়ার্নার। অথচ বিশ্বকাপের মঞ্চে উইলিয়ামসনের দলের বিপক্ষেই ৩৮ বলে ৫৩ রান করলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়াকে জয়ের মঞ্চ তৈরি করে দিলেন। পরো আসরে ৭ ম্যাচে তিন ফিফটিতে তার সংগ্রহ ২৮৯ রান।

বিশ্বকাপ ও টুর্নামেন্ট সেরার ট্রফি নিয়ে ওয়ার্নার বললেন, ‘অনুশীলন ম্যাচে খুব বেশি খেলার সুযোগ পাইনি। কিন্তু আমার কাছে সব সময় গুরুত্বপূর্ণ নিজের খেলাটা খেলা। শক্ত পিচে বল মারাটাই আমার কাছে মূল লক্ষ্য।’

ওয়ার্নার আরো বলেন, ‘২০১৫ সালে বিশ্বকাপ জিতেছিলাম। তবে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়াটা কষ্টের ছিল। দলের প্রত্যেকে অসাধারণ। সাপোর্ট স্টাফ, দল, বাড়ির সমর্থন পেয়েছি। প্রত্যেকের জন্য দর্শনীয় খেলা খেলতে পেরেছি। প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION