সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

খেলাধুলা ডেস্ক:

২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক আর হতে পারেনি। তবে এবার আবারও বিশ্বকাপ ফিরছে ঢাকায়। আজ (মঙ্গলবার) আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে মিলে আগামী ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে বাংলাদেশ।

২০২৪ বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত সর্বমোট ৮টি আইসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সূচিতে চমকের শেষ নেই যেন। সেখানে জানা গেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। শেষ কিছুদিনে এ নিয়ে গুঞ্জন কম হয়নি। অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হয়েছে, ২০২৪ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় চমকটা হচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পর আসন্ন সেই বিশ্বকাপের আয়োজক পাকিস্তান। সেই টুর্নামেন্ট আবার অনুষ্ঠিত হবে ঠিক আট বছর পর। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে। সেবার অবশ্য বিজয়ীর হাসিটা হেসেছিল এই পাকিস্তানই।

২০২৬ সালে আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই আসর বসবে ভারত আর শ্রীলঙ্কায়। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ওশেনিয়ায়। ২০২২ বিশ্বকাপের ছয় বছর পর আবারও ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর পরের বছর চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে ২০৩০ সালে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বাংলাদেশ ও ভারত ২০৩১ সালে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION