শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় ১০ ইউপিতে ভোটযুদ্ধে আ’লীগের ৭ বিদ্রোহী প্রার্থী: বিপাকে নৌকার প্রার্থী

এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী হয়েছেন। এভাবে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতা করলে নৌকার ভরাডুবির আশঙ্কা রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান।
বিদ্রোহীরা নির্বাচনী মাঠে অবস্থান করায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কোনো ভূমিকা না থাকায় অনেকের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চকরিয়া উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা হলেন-পূর্ব বড় ভেওলা ইউনিয়নে কামরুজ্জামান সোহেল, কৈয়ারবিল ইউনিয়নে আফজালুর রহমান চৌধুরী, পশ্চিম বড় ভেওলায় রবিউল এহেছান, কোনখালীতে দিদারুল হক সিকদার, লক্ষ্যারচরে মো. সাইকুল ইসলাম, কাকারা ইউনিয়নে মো. শাহাবউদ্দিন ও বদরখালীতে মোহাম্মদ আলী। অপর তিন ইউনিয়ন সাহারবিল, ঢেমুশিয়া ও বিএমচরে স্বতন্ত্র প্রার্থী থাকলেও আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নৌকার নারী প্রার্থী ফারহানা আফরিন মুন্না অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিলেও কামরুজ্জামান সোহেল এখানে বিদ্রোহী হিসেবে রয়েছেন। আমি জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে চকরিয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION