সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাগার সঙ্গে জুটি বাঁধলেন প্রিয়া

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগে অভিনেত্রী সামান্থা আক্কিনেনির সঙ্গে ডিভোর্স হয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের সমস্যার দিকে না তাকিয়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

বিক্রম কে কুমারের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া ভবানি শংকরকে।

অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের শুটিং আগামী বছর শুরুর কথা রয়েছে। প্রিয়া এতে নাগার গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করবেন। প্রথমবারের মতো জুটি বাঁধবেন তারা।

জানা গেছে, নাম ঠিক না হওয়া এই সিরিজটি ভৌতিক ঘরানার হবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।

নাগা চৈতন্যের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। বক্স অফিস বিশ্লেষকদের কাছে অ্যাভারেজ হিট তকমা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত নাগা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION