সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাপ্পি ও ইমন

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দলে ডাক পেয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই জনের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ ব্যর্থতার মহড়াই চলছে মিরপুরের ২২ গজে। ইতিমধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলেছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টি একটু আধটু লড়াই করলেও শনিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তান স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশকে।

গত কয়েক ম্যাচ ধরে ওপেনিং জুটি ক্লিক করতে পারছে না। পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচেও পারেনি। নাঈম শেখের সঙ্গে অভিষিক্ত সাইফ হাসান রীতিমত হতাশ করেছেন। দুই ম্যাচে মাত্র ১ রান করা সাইফ সুযোগ হারাচ্ছেন। তার জায়গায় নেওয়া হচ্ছে পারভেজ হোসেন ইমনকে।

বাঁহাতি ওপেনার যুব দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ঘরোয়া ক্রিকেটে সীমিত পরিসরে আলো ছড়িয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড তারই দখলে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪২ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। যে ইনিংসটি সাজান ৯ চার ও ৭ ছক্কায়।

ইমন যে ম্যাচে সেঞ্চুরি করেছেন ওই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন কামরুল ইসলাম রাব্বি। মোস্তাফিজুর রহমানের চোটে ডাক পেয়েছেন তিনি।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রব্বি, শহীদুল ইসলাম, আকবর আলী, পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION