সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফিফা দ্য বেস্টের লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমার

খেলাধুলা ডেস্ক:

গতবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। অথচ যেই জায়গায় লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্য, সেখানে কেউই এই মুকুট মাথায় দিতে পারেননি। এবারও প্রত্যাশিতভাবে বর্ষসেরার লড়াইয়ে আছেন দুজন। তাদের সঙ্গে আছেন লেভানদোভস্কিও।

ফিফা দ্য বেস্ট বাছাইয়ের জন্য ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তালিকায় আরও আছেন- মোহামেড সালাহ, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, কারিম বেনজিমা ও নেইমার। আর চেলসির দুই তারকা জর্জিনিয়ো ও এনগোলো কন্তে।

বর্ষসেরা কোচের তালিকায় আছেন ইতালিকে ইউরোর শিরোপা জেতানো মানচিনি। সাতজনের তালিকায় আরও আছেন আর্জেন্টিনাকে ২৮ বছর পর শিরোপা জেতানো লিওনেল স্ক্যালোনি ও চেলসির থমাস টুখেল।

এখন ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। সে জন্য ভোট নেওয়া হবে চার বিভাগে। ফিফার অন্তর্ভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিক এবং সমর্থক—ভোটে তাদের অবদান সমান ২৫ শতাংশ করে। এ চারের যোগফলেই বিজয়ের হাসিতে হাসবেন একজন।

ভোট চলবে ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। প্রতিটি বিভাগ থেকে আবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে জানুয়ারির শুরুতে। বিজয়ী ঘোষণা করা হবে আগামী ১৭ জানুয়ারি। পুরস্কার অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি ফিফার সদর দফতর জুরিখে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION