সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসজিকে হারিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি

খেলাধুলা ডেস্ক:
আগে গোল করে জয়ের স্বপ্ন দেখছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু ম্যানচেস্টার সিটির আক্রমণে যে তখনও তেজ কমেনি। এক গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরে এলো তারা। জয়সূচক গোল পেতেও সময় লাগেনি পেপ গার্দিওয়ালার দলের। তাতেই পিএসজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে।

এ গ্রুপে ম্যানচেস্টার সিটি ৫ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা। সমান ম্যাচে পিএসজি প্রথম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে ম্যান সিটির মতো পিএসজিও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

পার্ক দি প্রিন্সেসে প্রথমবারের মুখোমুখিতে ২-০ গোলে ম্যাচ জিতেছিল পিএসজি। কিন্তু ইত্তিহাদ স্টেডিয়ামে বল দখল রেখে ম্যান সিটি শুরু থেকে আক্রমণে দাপট দেখিয়েছে।

ম্যাচ ঘড়ির ৫ মিনিটে স্বাগতিকরা প্রথম সুযোগ নষ্ট করে। রিয়াদ মাহরেজের ক্রসে রদ্রির হেড প্রতিহত করেন এক ডিফেন্ডার। একটু পরই মাহরেজের ডান পায়ের শট রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন গোলকিপার কেইলর নাভাস।

৯ মিনিটে পিএসজি আক্রমণ হেনেও গোল পায়নি। নেইমারের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। আবারও ম্যান সিটির একের পর এক আক্রমণ। মাহরেজ একাই দুটো সুযোগ নষ্ট করেছেন। গুন্দোগন ও জিনশেন্কোও পারেননি লক্ষ্যভেদ করতে।
বিরতির পর অবশ্য পিএসজি এগিয়ে যায়।

৫০ মিনিটে গোল পান কিলিয়ানে এমবাপ্পে। হেরেরার সঙ্গে ওয়ান টু খেলে মেসি ক্রস বাড়িয়েছিলেন, তা একজনের শরীরে লেগে এমবাপ্পে পেয়ে যান। ফ্রেন্চ তারকা ডান পায়ের নিচু শটে জাল কাঁপাতে কার্পন্য করেননি।

রহিম স্টার্লিং ম্যাচে সমতা ফেরান। গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় এই ইংলিশ তারকা কাছের পোস্ট দিয়ে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ডি মারিয়া ও নেইমার সুযোগ পরবর্তিতে সুযোগ নষ্ট করে দলকে এগিয়ে নিতে পারেননি।

বরং ৭৬ মিনিটে আবারও গোল হজম করে! এগিয়ে যায় ম্যান সিটি। বার্নার্দো সিলভার সহায়তায় গ্যাব্রিয়েল জেসুস ডান পায়ের শটে কেইলর নাভাসকে হারান। সমর্থকদের মুখে তখন চওড়া হাসি।শেষ পরযন্ত জেসুসের গোলে ২-১ স্কোরলাইন ধরে রেখে ইংলিশ জায়ান্টরা মাঠ ছেড়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION