শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণের ব্যাপক ঝুঁকির মধ্যে সব কিছু খুলে দিয়ে সরকার দেশকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে তার কবরে ফুল দিয়ে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান তিনি। এসময় বিএনিপির জাতীয় স্থায়ী কমিটির মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

কালো ব্যাজ ধারণ করে, সামাজিক দূরত্ব বজায় রেখে ফুল দেওয়ার পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক।

ফখরুল বলেন, করোনা মোকাবিলায় সরকার প্রথম থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। মনে হয়েছে যে, সমন্বয় নেই কোথাও এবং তাদের (সরকার) সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে অপরিপক্কই নয়, অদূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবিহীন।

তিনি বলেন, কোনো রকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীনভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে, এটা একেবারে ভুল সিদ্ধান্ত এবং এটা চরম বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে।

ফখরুল বলেন, বিশেষজ্ঞরা বলছেন, তাদের (সরকার) নির্বাচিত স্বাস্থ্যসম্মত টেকনিক্যাল কমিটি তারা পরামর্শ দিয়েছেন যে, এই মুহুর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সব কিছু। সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে সব কিছু খুলে দিয়েছে। আরও হুমকির মুখে গোটা জাতি পড়ে গেছে।

বিএনপির মহাসচিব জনগণের প্রতি করোনা মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজেরা নিরাপদ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ঘরে থাকুন।

জিয়াকে স্মরণ করে ফখরুল বলেন, আজকে করোনা সংকটময় মুহুর্তে এই নেতার কথা বার বার মনে হয়, এই ক্ষণজন্মা নেতা আজকে যদি নেতৃত্ব দিতে পারতেন তাহলে হয়ত বাংলাদেশের মানুষকে এত কষ্ট পেতে হত না। আজকে দেশে যখন গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, মানবিক অধিকার প্রতি মুহুর্তে মুহুর্তে লঙ্ঘিত হচ্ছে, তখন এই একদলীয় কান্ডজ্ঞান বিবর্জিত সরকার বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে একটা জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION