শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সরকার যদি অবৈধই হয় তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন?

ওবায়দুল কাদের;ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন?

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবন থেকে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না।তিনি বলেন, আর এ সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION