সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালদোর ৮০০ তম গোলের রেকর্ড

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক:

আরেকটি রেকর্ড লুটিয়ে পড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের তলায়। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিপক্ষে জয়সূচক গোল করার আগে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। দেশ ও ক্লাব মিলিয়ে ক্যারিয়ারের ৮০০তম গোল করেছেন সিআরসেভেন। ঘটনাবহুল এই প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানইউ জিতেছে ৩-২ গোলে।

ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিক এদিন ছিলেন বেঞ্চে, ডাগআউটে যোগ দেন তাদের নতুন অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ র‌্যাগনিক। আর ম্যাচ শেষে ক্যারিক ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

গত মাসে উলা গুনার সুলশার বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নেন ক্যারিক। তার অধীনে তিন ম্যাচ অজেয় ছিল ম্যানইউ। ১৫ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের বলে তিনি জানান।

ইউনাইটেডের ভক্তরা খেলা শুরুর আগে সুলশারকে শ্রদ্ধা জানিয়ে স্ট্রেটফোর্ড এন্ডে একটি ব্যানার তুলে ধরেন, যেখানে নরওয়েজিয়ানের পুরোনো জার্সি নাম্বার উল্লেখ করে লেখা ’২০- লিজেন্ড’।

কিন্তু এদিন আরেক লিজেন্ড ছিলেন মাঠে, রোনালদো। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় চরিত্রে।

অবশ্য আর্সেনাল অদ্ভুতভাবে গোল করে এগিয়ে যায় ১৩তম মিনিটে। গানারদের কর্নার প্রতিহত করার সময় সতীর্থ ফ্রেডের পায়ের খোঁচায় ব্যথা পেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকেন ম্যানইউ গোলকিপার ডেভিড ডে গেয়া। ততক্ষণে অরক্ষিত গোলপোস্ট দিয়ে বক্সের প্রান্ত থেকে গোল করেন এমিল স্মিথ রোভে।

রেফারি মার্টিন অ্যাটকিনসন বল জালে ঢোকার আগে বাঁশি না বাজানোয় তা ফাউল হয়নি এবং গোল বহাল থাকে। ইউনাইটেড প্রতিবাদ করলেও তা আমলে নেননি রেফারি। বিরতির এক মিনিট আগে ফ্রেডের চমৎকার ব্যাক হিল থেকে ব্রুনো ফের্নান্দেসের স্ট্রাইকে সমতা ফেরায় ষ্বাগতিকরা।

৫২ মিনিটে ডিওগো ডালট খুঁজে পান মার্কাস র‌্যাশফোর্ডকে। ডানপ্রান্ত থেকে তার সেন্টারে বাড়ানো বলে রোনালদো নিচু ক্রসে স্কোর ২-১ করেন। আর এটিই ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের ৮০০তম গোল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION