সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসি-এমবাপ্পের জোড়ায় ব্রুজকে উড়িয়ে দিলো পিএসজি

খেলাধুলা ডেস্ক:

দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগে আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যায়। শেষ ম্যাচে প্যারিস সেন্ত জার্মেই বড় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। কিলিয়ানে এমবাপ্পে ও লিওনেল মেসির জোড়ায় ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব ব্রুজকে। পিএসজি জয় পেলেও ‘এ’ গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হেরেছে আরবি লাইপজিগের কাছে।

‘এ’ গ্রুপে ম্যান সিটি ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সমান ম্যাচে পিএসজি তৃতীয় জয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। লাইপজিগ ৭ পয়েন্টে তৃতীয় ও ব্রুজ ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে।

পার্ক দি প্রিন্সেসে ম্যাচ শুরুর ৭ মিনিটে পিএসজি দুই গোল করে! ২ মিনিটে কিলিয়ানে এমবাপ্পের ডান পায়ের জোরালো প্লেসিং শটে দল এগিয়ে যায়। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই ফ্রেন্চ তারকা। দি মারিয়ার ক্রসে এমবাপ্পে ডান পায়ের ভলিতে জাল কাঁপান।

দলের তৃতীয় গোলেও এমবাপ্পের দারুণ ভূমিকা। ৩৮ মিনিটে এই ফরোয়ার্ডের পাসে লিওনেল মেসি একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে জোরালো বাকানো শটে দলকে ৩-০ তে এগিয়ে নেন।

বিরতির পর ব্রুজ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৬৮ মিনিটে গোলও পায়। নোয়াও ল্যাংয়ের সহায়তায় ম্যাটস রিট ডান পায়ের শটে স্কোরলাইন ৩-১ করেন।

৭ মিনিট পর পিএসজি চতুর্থ গোল করে ব্রুজকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। পেনাল্টি থেকে মেসি সহজেই লক্ষ্যভেদ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION