সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পাইওনিয়ার লীগ খেলতে কক্সবাজারের ৪৭ ক্ষুদে ফুটবলার যাচ্ছে ঢাকায়

ভয়েস প্রতিবেদক:
পাইওনিয়ার ফুটবল লীগে এফসি ইউনাইটেড ফেনীর অংশ গ্রহণের লক্ষ্যে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে কক্সবাজার গোল চক্কর মাঠে ৭ ও ৮ ডিসেম্বর উন্মুক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এতে জেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদে ফুটবলার অংশগ্রহন করে।  বাছাই কার্যক্রমে কোচের দায়িত্ব পালন করেন কক্সবাজারের সাবেক তারকা খেলোয়াড় খালেদ হোসেন। কোচ খালেদ হোসেন জানান, আগামী কিছুদিনের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইওনিয়ার ফুটবল লীগ। উক্ত লীগে কক্সবাজার থেকে অংশগ্রহণের লক্ষ্যে আমরা বাছাই করে ভালো খেলোয়াড়দের নিয়ে ঢাকায় পাঠাচ্ছি। আশা করি কক্সবাজারের ছেলেরা লীগে ভালো খেলে কক্সবাজারবাসীর জন্য সম্মান বয়ে আনবে।
আজকের বাছাইকৃত ৪৭ জন খেলোয়াড় জেলার বিভিন্ন উপজেলার রয়েছে। তাদের নিয়ে ২০ ডিসেম্বর কক্সবাজার গোল চক্কর মাঠে অনুশীলন হবে। ২২ ডিসেম্বর তারা ঢাকায় চলে যাবেন। সেখানে ক্যাম্পে থেকে অনুশীলন করবেন। চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা :
মংহ্লা, সাখাওয়াত, তাসিন, হামিম, রাসেল, রাশিব বড়ুয়া, মজিদ, ইউনুছ, ইফতেখার হাসনাত, বোরহান, রাকিব, নাদিম, জাহাঙ্গীর, রাসেল, মারওয়ান, রিয়াদ, তাহের, রিয়াজ উদ্দিন, আরমান, সাইফুল, গিয়াস, তানভির, তারেক, তৌকির, সাইফুল, মুরাদ, হ্নদয়, লালু, অরুন, সালাউদ্দিন, মং, জসিম, আদিল, সাকিব, জিহাদ, সাইফুল, রিয়াজ, ছেনা মং, রিফাত, মাহমুদুর রহমান, রশিদুর রহমান, সাগর, ইমরান, ছৈয়দ নুর, এহসান, রাফি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION