সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সৌদি নারীরা বক্সিংয়ে আসছেন

আন্তর্জাতিক ডেস্ক:

খেলাধুলায় এগিয়ে আসছেন সৌদি আরবের নারীরা। বক্সিংয়েও আসছেন তারা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে রিয়াদে একটি ‘ফাইট ক্লাবে’ প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। এবারই প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সৌদি আরবে।

ফাইট ক্লাব জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের বক্সিং টুর্নামেন্ট আয়োজনে বেজায় খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাওয়ি। তার এই জিম থেকেই সাতজন অংশ নিয়েছেন টুর্নামেন্টে। সৌদি মেয়েরা যে আগে বক্সিং করতেন না, তা নয়। সারাহ আলশাহরানি নামের এক বক্সার জানান, তিনি চার বছর ধরে বক্সিং করেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তায়।

ফাইট ক্লাবটি চালু হওয়ার পর অনেক মেয়েই বক্সিং শিখতে ও প্রশিক্ষণ নিতে যায় সেখানে। সেখানে আছে বিদেশি কোচ, রিং, সরঞ্জামসহ প্রতিযোগিতামূলক ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই। সৌদি বক্সিং ফেডারেশনে নিবন্ধিত অর্ধশত নারী বক্সার আছেন। সারাহ আলশাহরানি বলেন, সৌদি মেয়েরা যে শক্তিমত্তায় কম যান না, সেটিই প্রমাণ করে দেখাতে চান তারা। এ বছরই প্রথমবারের মতো নারীদের জন্য জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে সৌদি আরবের বক্সিং ফেডারেশন। সৌদি বক্সার ডোনা মোহাম্মদ আল-ঘামদি ২০১৮ সালে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করেন। তার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন এখন এই বক্সারদের। শুধু বক্সিং নয়, সৌদি মেয়েরা চলতি বছর প্রথমবারের মতো জাতীয় ফুটবল টুর্নামেন্টেও অংশ নিয়েছে। রিয়াদ, জেদ্দাহ ও দাম্মাম শহরে গত মাসে ১৬টি দল এই প্রতিযোগিতায় লড়েছে। জাতীয় নারী ফুটবল দল গড়ে তুলতে নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ মনিকা স্টাবকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION