সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের ফোন রেকর্ড ফাঁস হলে দুজনেই অস্বস্তিতে পড়েন।এরই মধ্যে ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয়ের ঘোষণা গণমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল মাহি এবং ইমন অভিনয় করবেন। হঠাৎ মাহি জানালেন অসুস্থতার কারণে তিনি ওয়েব ফিল্মটি করছেন না।
এ প্রসঙ্গে মাহি ফেইসবুকে পোস্ট করেছেন: ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
মাহি ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার আগে ইমনের সঙ্গে ‘মাফিয়া’ ওয়েব ফিল্মের শুটিং করেছেন।নতুন ওয়েব ফিল্ম ‘কাগজের বিয়ে’ নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে ইমনের সঙ্গে মাহির কথা হয়নি বলে জানান ইমন।
ভয়েস/আআ