সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সেলোনার হতাশায় বছর শেষ

খেলাধুলা ডেস্ক:

হতাশা নিয়ে উত্তাল এক বছর শেষ করল বার্সেলোনা। বছরের শেষ ম্যাচে ১০ জনের সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা। জয় পেলে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় চার নম্বরে জায়গা করে নিতে পারত জাভির দল। কিন্তু বার্সা বছর শেষ করল সাতে থেকে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮।

সমান ম্যাচে বার্সার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সেভিয়া। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল বেতিস।

নিজেদের ট্রেনিং মাঠে ৩২তম মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় সেভিয়া। ইভান রাকিতিচের নিচু শট বক্সের ভেতরে থাকা আলেহান্দ্রো গোমেজ প্রথম কিকেই বার্সা জালে পাঠান।

বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে সমতায় ফেরে জাভির দল। ওসমানে দেম্বেলের কর্নার কিক থেকে হেডে গোল শোধ করেন রোনাল্ড আরাওহো। এরপর এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল বার্সার সামনে।

জদি আলবাকে ফাউল করে ৬৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন জুলেস কোন্দে। কিন্তু ১০ জনের দল হয়ে পড়া সেভিয়ার বিপক্ষে ব্রেক-থ্রু পায়নি বার্সা।২ জানুয়ারি মায়োর্কার মাঠে নতুন বছর শুরু করবে জাভির দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION