বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের সেই মন্জুরুল আলম ঢাকায় আটক

বার্তা পরিবেশক:

ঢাকার শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয় কক্সবাজারের মন্জুরুল আলম। জানাযায়- সাতকানিয়ার শিল্পপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহার ছড়া মন্জুরুল আলমের বিরুদ্ধেসহ মোট ৩জনের নামে- গেলো ১৫ই ডিসেম্বর ঢাকার শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আর সেই হত্যাচেষ্টা মামলায় গতকাল গভীর রাতে শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে(মন্জুরুল আলমকে) গ্রেফতার করা হয়।

এদিকে তাকে গ্রেফতারের বিষয়ে সত্যতা স্কীকার করে রাজধানী শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন-হ্যাঁ সাতকানিয়ার হাজি দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন আমাদের থানায়, ওই মামলায় কক্সবাজারের মন্জুরুল আলমকে গ্রেফতার করা হয়। তাকে যথাযথ প্রক্রিয়ায় কোর্টে প্রেরণ করা হবে।

এদিকে মামলার বাদী আওয়ামীলীগনেতা হাজি দেলোয়ার হোসেন বলেন-আমাকে হত্যার উদ্দেশ্যে আটকিয়ে টাকা দাবী করেন মন্জুরুল আলমসহ আরও বেশ কয়েকজন।

তাই আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করলে- ওই মামলায় সে গ্রেফতার হয়,বাকি আসামীরাও দ্রুত গ্রেফতার হবেন বলে আমি আশাবাদী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION