সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিভারপুলের হার: সালাহ-মানের গোলের সুযোগ নষ্ট

খেলাধুলা ডেস্ক:

লিভারপুলকে হারিয়ে দিয়েছে লেস্টার সিটি। আদেমোলা লুকম্যানের একমাত্র গোলে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল লিভারপুল। ১৫তম মিনিটে মোহামেদ সালাহর নেওয়া পেনাল্টি রুখে দেন লেস্টারের গোলরক্ষক কেসপার স্কেমাইকেল।

এরপর গোলের জোড়া সুযোগ নষ্ট করেন সাদিও মানে। তার প্রতিদানও দিতে হয় ইউর্গেন ক্লপের শিষ্যদের। ৫৯তম মিনিটে ডসবেরি-হলের পাসে অলরেডদের জাল খুঁজে নেন সাবেক এভারটন ফরোয়ার্ড লুকম্যান।

৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হাতে বিধ্বস্ত হয় তারা। তবে এবার রজার্সের দলই চলতি মৌসুমের লিগে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।

এই হারে তালিকার শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল। অন্যদিকে গত ৭ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জেতা লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION