বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

বছরের শেষ সূর্য বিদায়

ভয়েস নিউজ ডেস্ক:

আকাশে হালকা মেঘ আর শীতের হিমেল হাওয়া। মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে সূর্যের দৈনিক অন্তর্ধান হলো।বিদায় নিলো আরও একটি বছর।
২০২১, ঘটনাবহুল এই বছরও ছিল ২০ সালের মতোই বিষে ভরা৷ চীন থেকে আসা করোনাভাইরাসের দাপটে বেড়েছে মৃত্যুর মিছিল৷ বিনোদন ভুলে মানুষ হলো ঘরকুনো। হাতে উঠলো স্যানিটাইজারের বোতল আর মুখে মাস্ক।

বছরের শেষদিকে তার দাপট কমতে না কমতেই নতুন আতঙ্ক অমিক্রন। তারপর আসার পথে ডেলমিক্রণ। টিকা নিয়ে কিছুটা স্বস্তিতে আছে মানুষ। এমন পরিস্থিতিতে থার্টি ফার্স্ট নাইটের আনন্দে মাতোয়ারা সবাই।

সৈকতের বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ঢল নেমেছে। আকাশে দেখা মেলে আতশবাজির রোশনাই। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন- সব ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই।মানুষ সোশ্যাল মিডিয়াতেই সুখ-দুঃখকে ভাগ করে নিচ্ছেন৷ চলছে বন্ধুর সঙ্গে ভিডিও কলে গ্রুপ আড্ডা৷ ২০২২ এর ইমোজিতে ভাসছে নেট দুনিয়া।

‘বৎসর বৎসর চলে গেলো/দিবসের শেষ সূর্য/শেষ প্রশ্ন উচ্চারিল/পশ্চিম সাগর তীরে/নিস্তব্ধ সন্ধ্যায়/কে তুমি?/পেলো না উত্তর…’। বছর শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়তো অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।

বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছুই। অনেক স্মৃতি! বলতে গেলে অনিশ্চয়তা নিয়েই নতুন বছরে গোটা বিশ্ব পা রাখতে চলেছে৷ প্রার্থনা, নতুন বছর হোক সুস্থ সূর্যোদয়ের বছর৷ সব বেড়াজাল ভেঙে ফের হেসে উঠুক বিশ্ব। ভাচুর্য়াল নয়, আবারও প্রিয়জনের হাতে হাত রেখে সুখের দিকে এগিয়ে যাওয়ার বছর হোক ২০২২। হোক সুখবরের নতুন সূর্যোদয়৷

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION