বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ঘুমধুমে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদকপাচারকারি নিহত

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহমান (২৫) নামের এক রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে।সোমবার (১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে এ ‘বন্দুকযুদ্ধে’র  ঘটনা ঘটে। এ সময় বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বাইশফাঁড়ী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৩৬/২এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমঘুম ইউনিয়নের ৪০ পরিবার তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে চেয়ারম্যানের গোদা লেক সংলগ্ন টিলার উপর অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ৮/১০ জনের ১টি দল পাহাড়ী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাশ্ববর্তী পাহাড়ী জঙ্গলের ভিতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বিজিবির সদস্যরা ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ১ জুন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ বায়ান্ন হাজার একশত টাকা মূল্যের ইয়াবার চালান উদ্ধার করেছে। এসময় ২৮৩ জন আসামী আটক করে। এছাড়াও বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে ১৫ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION