সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এমবাপ্পের হ্যাটট্রিক ফরাসি কাপের শেষ ষোলোয়

খেলাধুলা ডেস্ক:

করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলে পিএসজির হয়ে ফরাসি কাপে ছিলেন না লিওনেল মেসি। ইনজুরির কারণে নেই নেইমারও।এমন কঠিন মুহূর্তে দলের হয়ে ত্রাতার ভূমিকা পালন করেন এমবাপ্পে। হ্যাটট্রিক গোল করে দলকে নিয়ে যান ফরাসি কাপের শেষ ষোলোয়।
সোমবার রাতে নিজেদের মাঠে ভেনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়লাভ করে পিএসজি। দলের হয়ে হ্যাটট্রিক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি আসে প্রেসনেল কিম্পেম্বের পা থেকে।

পার্ক দেস প্রিন্সে চতুর্থ স্তরের দল ভেনকে শুরু থেকেই চাপে রেখেছিল পিএসজি। গোল পেতে অবশ্য ২৮ মিনিট অপেক্ষা করতে হয়েছে মাওরিসিও পচেত্তিনোর দলকে। কিম্পেম্বের ডাইভিং হেডে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফরাসি জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধেই হ্যাটট্রিকের দেখা পান এমবাপ্পে। ৫৯তম মিনিটে প্রথম গোল করা কিম্পেম্বের পাস ধরেই প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। ৭১তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ৭৬তম মিনিটে এরিক এম্বির সঙ্গে পাস দেওয়া নেওয়া করে সহজেই ভেনের জাল খুঁজে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি এই তারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION