শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশে উন্নয়নের ধারাবাহিকতা শুরু করেছিলেন পল্লীবন্ধুঃ শাহরিয়ার আসিফ

ভয়েস প্রতিবেদক:

জাতীয় যুব সংহতির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ বলেছেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন শুরু হয় জাতীয় পার্টির শাসনামল থেকে। উপজেলা সৃষ্টির মাধ্যমে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু করেছিলেন আওয়ামী লীগ ও বিএনপি তার এখনো পরিপূর্ণতা দিতে পারেনি।

মঙ্গলবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে যুব সংহতির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবকদের কর্মস্থান সৃষ্টির মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশকে একটি উন্নয়নশীল ও স্বনির্ভর দেশে রুপান্তর করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

তিনি আগামীতে পল্লীবন্ধুর যোগ্য উত্তরসূরী, জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে সরকার গঠন করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান।

জেলা যুব সংহতির আহবায়ক শহিদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সদস্য নুরুচ্ছফা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেরুজ্জামান, সদস্য সচিব মফিজুর রহমান, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, মাষ্টার এম এ মনজুর, চট্টগ্রাম মহানগর যুব সংহতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফরিদ মিয়া, যুব সংহতি মহেশখালী উপজেলার সভাপতি সালা উদ্দিন কাদের চৌধুরী, কক্সবাজার শহর যুব সংহতির সভাপতি নাদেম উদ্দিন পিয়ারু, চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুব সংহতির সভাপতি মানিক, মহেশখালী উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব ফখরুদ্দিন মোবারক শাহ প্রমূখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION