সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

খেলাধুলা ডেস্ক:

টাইগারদের বিপক্ষে রানের পাহাড়, ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডেরটাইগারদের বিপক্ষে রানের পাহাড়, ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের
বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করল নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা।

কিউইদের হয়ে ২৫২ রান করেন অধিনায়ক টম লাথাম এবং ১০৯ রান করেছেন কনওয়ে।

বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট পেয়েছেন শরিফুল এবং এবাদত হোসেন।

এদিকে অধিনায়ক টম লাথামকে প্যাভিলিয়নে ফেরানোর পর ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন টম ব্লান্ডেল। ৮ চারে ৬০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।

কিউই অধিনায়ককে ফেরান বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। তবে তার আগে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথামের পাশে জ্বলজ্বল করছে ক্যারিয়ার সেরা ২৫২ রানের অসাধারণ ইনিংস। ২ ছয় এবং ৩৪ চারের কল্যাণে ক্যারিয়ারের প্রথম আড়াইশ’ রান করেছেন তিনি।

এর আগে প্রথম দিনের হতাশার পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনে সোমবার দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বলতে গেলে বাংলাদেশের পকেটে গেছে। আগের দিনের মাত্র এক উইকেটের পর এদিন প্রথম দুই সেশনে পাঁচটি উইকেট শিকার করেছে বাংলাদেশি বোলাররা।

সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের পর এবাদতের প্রথম শিকার শেষ টেস্ট খেলতে নামা রস টেইলর। শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ৩৯ বলে ২৮ রান।

যদিও টেলরের আউট হওয়ার পরপরই আরও একটা উইকেট পেতে পেতেও পায়নি বাংলাদেশ। এবাদতের দ্বিতীয় শিকার হ্যানরি নিকোলস। নুরুল হাসানের হাতে সহজ ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। এবাদতের জোড়া আঘাতের পর আক্রমণ শরিফুলের। প্রথম দিনে বাংলাদেশের বোলারদের একটি মাত্র সাফল্যই ছিল তার দখলে। এরপর দ্বিতীয় দিনে ড্যারেল মিচেলকে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান। মিচেল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে যুক্ত করতে পেরেছেন কেবল ৩ রান।

তবে দ্বিতীয় দিনে এসে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামলেও কাজ যা করার আগেই করে ফেলেছেন টম লাথাম-কনওয়েরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION