সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট’র চ্যাম্পিয়ন রামু আবাহনী ক্রীড়া চক্র

এম.এ আজিজ রাসেল:
পর্দা নামলো ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের। এবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রামু আবাহনী ক্রীড়া চক্র। মহেশখালী ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় ঐতিহ্যবাহী আবাহনী।

সোমবার (১০ জানুয়ারি) বিজয়ী ও বিজিতদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ফুটবল সম্পাদক হারুন অর রশীদ।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ’র নির্বাহী সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলিম ও খালেদা জেসমিন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের মুকুট পড়ে রামু আবাহনী ক্রীড়া চক্রের গোল রক্ষক শামীম, টুর্নামেন্টে ৭ গোল করে সেরা খেলোয়াড় হয়েছে আবাহনীর এনায়েত উল্লাহ। খেলা পরিচালনা করেন কাশেম কুতুবী, সিরাজুল হক, কায়সার মুবিন ও লালা খিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION