বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মুজিব চেয়ারম্যানের দুই একান্ত সহকারীর করোনা পজিটিভ

ইমাম খাইর:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারি এবি ছিদ্দিক খোকন ও সোহেল রানার করোনা ‘পজিটিভ’ হয়েছে।

সোমবার (১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তাদের করোনা শনাক্ত করা হয়েছে। তবে, তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ।

সোমবার দিবাগত রাত ৮ টার দিকে এবি ছিদ্দিক খোকন তার ফেসবুকে লিখেছেন- ‘আমার করোনা পজিটিভ। তবে আমি শারীরিক ভাবে সুস্থ আছি। সকলের দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, পৌর মেয়র মুজিবুর রহমান সস্ত্রীক করোনা শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গত শনিবার রাতে তিনি ঢাকা চলে যান। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মেয়রের স্ত্রীসহ পরিবারের ৫ জনের করোনা শনাক্ত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION