সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বিলবাও

খেলাধুলা ডেস্ক:

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর মাত্র চার মিনিটের ঝলকে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকো বিলবাও।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে দ্বিতীয় সেমিফাইনালে গোলরক্ষক ওনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় গেল আসরের চ্যাম্পিয়নরা। এরপর ইয়েরে আলভারেস দলকে সমতায় ফেরান। নিকো উইলিয়াসের করা গোলে জয় নিশ্চিত করে অ্যাথলেটিকো বিলবাও।

ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডেই বিলবাওয়ের জালে বল জড়ান অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স। তবে সেই অফসাইডের ফাঁদে পড়ে। এরপর প্রথমার্ধের পুরোটা সময় বল দখলে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি অ্যাথলেটিকো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নার কিকে ফেলিক্সের দুর্বল হেড পোস্টে লেগে গোলরক্ষকের পিঠ ছুঁয়ে জাল খুঁজে নেয়।

৭৭তম মিনিটে লোপেস দুর্দান্ত এক হেডে বিলবাওকে সমতায় ফেরান। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন উইলিয়ামস।

শিরোপা ধরে রাখার মিশনে আগামী রোববার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও। এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION