সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সরে দাড়ালেন পেসার নবী

খেলাধুলা ডেস্ক:

এক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচ ওয়াডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মোহাম্মদ নবী।

৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ২২ বছর বয়সী পেসার নাভিন-উল-হককে সুযোগ দিতে ৫০ ওভারের এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডাচদের বিপক্ষে সিরিজের পরিবর্তে আগামী বছর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছেন নবী।

বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। প্রথমবার ডাক পেয়েছেন ফজল ফারুকী, শহীদুল্লাহ কামাল ও হাসান রিয়াজ।

এই সিরিজের জন্য ১৫ জানুয়ারি ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২১ থেকে ২৫ জানুয়ারি দোহায় চলবে এই ওয়ানডে সিরিজ। আফগানদের মাঠে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহীদি। গত বছর টেস্টের পর ওয়ানডেরও অধিনায়কত্ব পান তিনি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে এই তিন ওয়ানডে সিরিজ খেলা হবে।

আফগানিস্তান স্কোয়াড: আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবাদিন নাঈব, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইকরাম আলিখাইল, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, হাসান রিয়াজ, সেলিম সফি, শহীদুল্লাহ কামাল, সরফুদ্দিন আশরাফ, উসমান ঘানি, ইয়ামিন আহমেদজাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION