শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

পেকুয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় দেড় হাজার পিস ইয়াবাসহ ইয়াসিন আরফাত (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টৈটং ইউপির হাজি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আরফাত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সামশুল আলমের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া-পেকুয়া সার্কেল তৌফিকুল ইসলাম ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি সিএনজি চালিত অটোরিক্সা ইয়াবা পাচার হচ্ছে। টৈটং হাজি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিক্সার যাত্রী আরফাত নামে একজনকে তল্লাশী করলে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION